≡ সর্বশেষ সংবাদ
ডিভিডেন্ড দেবে না সমতা লেদার

ডিভিডেন্ড দেবে না সমতা লেদার

Thursday, 27 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে। আলোচ্য হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেবে না।


বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ০৫ পয়সা।


গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৫ পয়সা।


আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।


বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।