≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন

মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন

Wednesday, 03 Dec, 2025

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯২৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৮ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৪০৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৭৯ কোটি ০৭ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা।


বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৩টির, আর দর কমেছে ২৩৬টির ও দর পরিবর্তন হয়নি ৬৫টির।


অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।


এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৬১ পয়েন্টে।


বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।