≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন

মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন

Thursday, 04 Dec, 2025

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৮৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯১ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪০৫ কোটি ৪১ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৪১ কোটি ০৪ লাখ টাকা।


বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪টির, আর দর কমেছে ৩০৭টির ও দর পরিবর্তন হয়নি ৪৪টির।


অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।


এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৪৭ পয়েন্টে।


বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।