≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচকের সাথে বেড়েছে লেনদেন

মূল্যসূচকের সাথে বেড়েছে লেনদেন

Monday, 24 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক: সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০২৪ পয়েন্টে। যা আগের দিন ৪৬ পয়েন্ট বেড়েছিল।

 

তবে গত সপ্তাহের বৃহস্পতিবার ১২৩ পয়েন্ট ও বুধবার ৪৭ পয়েন্ট কমেছিল। আর মঙ্গলবার ১২ পয়েন্ট বাড়লেও তার আগের টানা ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) পতনের মধ্যে গত সপ্তাহের সোমবার ৩৯ পয়েন্ট ও রবিবার ৬৮ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমে। এতে করে সূচকটি ৭ কার্যদিবসে কমে ২৬১ পয়েন্ট।

 

সোমবার ডিএসইতে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২৫০ কোটি ৩ লাখ টাকা বা ২৪২ শতাংশ।

 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৫৯টি বা ৯১.৮২ শতাংশের। আর দর কমেছে ২২টি বা ৫.৬৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১০ টি বা ২.৫৬ শতাংশের।

 

অপরদিকে সিএসইতে সোমবার ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮১টির, কমেছে ২৪টির এবং পরিবর্তন হয়নি ৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯১০ পয়েন্টে।

 

বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।