মিজানুর রশীদ সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক
নিজস্ব প্রতিবেদক: সিটি ব্যাংক সম্প্রতি মিজানুর রশীদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিংয়ের চিফ বিজনেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
মিজানুর রশীদ ফিনটেক এবং কনজিউমার প্যাকেজড গুডস খাতে ৩০ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা সম্পন্ন। ব্যবসায়ের আকার বৃদ্ধি ও স্থায়ী প্রবৃদ্ধি অর্জনে তাঁর প্রমাণিত সাফল্য রয়েছে।
তিনি এর আগে বিকাশ লিমিটেডে চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি বিকাশ লিমিটেড ও এর গ্রাহকদের জন্য একটি শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আগে তিনি ইউনিলিভারের বাংলাদেশ, ভারত ও উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের ব্রিটিশ আমেরিকান টোব্যাকা-তেও বিভিন্ন পদে কাজ করেন।
সিটি ব্যাংক বিশ্বাস করে, মিজানুর রশীদের দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা ব্যাংকের ডিজিটাল রূপান্তরের গতিকে আরও ত্বরান্বিত করবে।
মিজানুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন।
বিবা/ডিএফই//
Related News
দেশের প্রতিটি প্রান্তে সিএমএ পেশাগত শিক্ষা পৌঁছে দেবে আইসিএমএবি
Thursday, 04 Dec, 2025
Read more
প্রাইম ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
Wednesday, 03 Dec, 2025
Read more
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়া
Tuesday, 02 Dec, 2025
Read more
কৃষকদের জন্য ব্র্যাক ও বিকাশের যৌথ কর্মশালা
Tuesday, 02 Dec, 2025
Read more
সাফা পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
Tuesday, 02 Dec, 2025
Read more
প্রাইম ব্যাংকের সঙ্গে আর্থিক সেবা চুক্তি করেছে কোয়ালিটি ফিডস
Monday, 01 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।