≡ সর্বশেষ সংবাদ
সাফা পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

সাফা পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

Tuesday, 02 Dec, 2025

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে বেসরকারী ব্যাংকস ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

 

গত ২৭ নভেম্বর ২০২৫ইং তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মেরিয়ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার  মো: জাফর ছাদেক, এফসিএ সাফা এর সভাপতি  আশফাক ইউসুফ তোলা এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) এর সভাপতি জ্যাঁ বুকোসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিবা/শামীম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।