≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন

মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন

Tuesday, 02 Dec, 2025

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৫০ পয়েন্টে, শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৬ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩৭৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৫ কোটি ৯০ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা।


মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৫টির, আর দর কমেছে ৫৬টির ও দর পরিবর্তন হয়নি ৪৭টির।


অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।


এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৫০ পয়েন্টে।


বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।