জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।
সোমবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭৭ পয়সা আয় হয়েছিল।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৮৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৭২ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
বিবা/ডিএফই//
Related News
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন
Thursday, 04 Dec, 2025
Read more
মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন
Wednesday, 03 Dec, 2025
Read more
ঢাকা ডাইংয়ের পর্ষদ সভা ৭ ডিসেম্বর
Wednesday, 03 Dec, 2025
Read more
বিডি থাই অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা ৭ ডিসেম্বর
Wednesday, 03 Dec, 2025
Read more
পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে জেএমআই হসপিটাল
Wednesday, 03 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।