≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন

মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন

Monday, 01 Dec, 2025

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯১৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৫ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৬৪ লাখ টাকা।


সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮টির, আর দর কমেছে ৩২২টির ও দর পরিবর্তন হয়নি ২৮টির।


অপরদিকে সিএসইতে সোমবার ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১৩১টির এবং পরিবর্তন হয়নি ১১টির।


এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৫২ পয়েন্টে।


বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।