≡ সর্বশেষ সংবাদ
সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

Sunday, 30 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক:  গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের  (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

 

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৭ পয়সা।

 

এছাড়া, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৪ পয়সা ছিল।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ১৮ পয়সা।

 

বিবা/শামীম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।