≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন

মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন

Thursday, 27 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০২৮ পয়েন্টে। যা বুধবার ৮ পয়েন্ট ও মঙ্গলবার ৭ পয়েন্ট কমেছিল।

 

এদিন ডিএসইতে ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫২৫ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা বা ১৬ শতাংশ।

 

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭০টি বা ৪৪.৮৫ শতাংশের। আর দর কমেছে ১৩৬টি বা ৩৫.৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪টি বা ১৯.২৬ শতাংশের।

 

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ৩২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৩৭ পয়েন্টে।

 

আগেরদিন সিএসইতে ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।

 

বিবা/এসএএম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।