≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন

মূল্যসূচকের সাথে কমেছে লেনদেন

Wednesday, 26 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক:  বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০১০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৭ পয়েন্ট।

 

এদিন ডিএসইতে ৫২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১১০ কোটি ৪৯ লাখ টাকা বা ১৭ শতাংশ।

 

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭টি বা ৪০.৭৮ শতাংশের। আর দর কমেছে ১৭৪টি বা ৪৫.১৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪টি বা ১৪.০৩ শতাংশের।

 

অপরদিকে সিএসইতে বুধবার ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৮২ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৯৫ পয়েন্টে।

 

আগেরদিন সিএসইতে ২১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়েছিল।

 

বিবা/এসএএম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।