ইক্যুইটি সিকিউরিটিজের পাবলিক অফার বিষয়ক খসড়া বিধিমালা নিয়ে অংশীজনদের সাথে বিএসইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (Public Offer of Equity Securities) খসড়া রুলস, ২০২৫–এর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পুঁজিবাজার অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে দুপুর ১টা ৩০ মিনিটে বৈঠকটি শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বৈঠকে খসড়া বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মোঃ সাইফুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন এবং ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বিএপিএলসি’র পরিচালক ও নির্বাহী সদস্য মো. কায়সার হামিদ, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও শহীদুল ইসলাম, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এ মামুন ও মোঃ খালেদ হাসান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাফিজ আল তারিক, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব প্রাইমারি মার্কেট শাহ রাকিব খান, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ইফতেখার আলম, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ, শান্তা ইকুইটি লিমিটেডের সিইও রুবায়েত-ই-ফেরদৌস, বিএসইসির নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ ও মোঃ মাহবুবের রহমান চৌধুরী এবং বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য অংশীজন।
বৈঠকে অংশীজনরা খসড়া বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে মতামত প্রদান করেন এবং এর কার্যকারিতা ও বাস্তবায়নপদ্ধতি নিয়ে সুপারিশ উপস্থাপন করেন।
বিবা/শামীম//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।