‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এছাড়া চতুর্থ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
চলতি বছর বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে বার্ষিক ১০০ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচিকে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অত্যন্ত সুনামের সঙ্গে অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচির বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে এসব প্রোডাক্ট উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
বিবা/শামীম//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।