ডিএসইতে মূল্যসূচকের পতন হলেও সিএসইতে উত্থান
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০১৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০৯ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪৩ লাখ টাকা বা ০.০৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৯টি বা ৩৩.৪২ শতাংশের। আর দর কমেছে ২২৭টি বা ৫৮.৮১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০টি বা ৭.৭৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৫৩ টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০২৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৬০ পয়েন্ট বেড়েছিল।
বিবা/এসএএম//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।