≡ সর্বশেষ সংবাদ
বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড

বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড

Monday, 24 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ।

 

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.০১) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৬০ টাকায়।

 

বিডি থাই অ্যালুমিনিয়ামের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

 

বিবা/এসএএম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।