সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯১৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩২ পয়েন্ট।
এর আগের ৪ কার্যদিবসে বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৭২ পয়েন্ট, সোমবার ৪৩ পয়েন্ট ও রবিবার ২৯ পয়েন্ট বেড়েছিল।
রবিবার ডিএসইতে ৩৮৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৫৯ কোটি ৪৯ লাখ টাকা বা ১৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫০টি বা ৬৫.৬২ শতাংশের। আর দর কমেছে ৮৪ টি বা ২২.০৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭টি বা ১২.৩৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ৫৬টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৭৭ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়েছিল।
বিবা/এসএএম//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।