≡ সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞদল

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞদল

Wednesday, 03 Dec, 2025

নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীনসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।

 

এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে এরই মধ্যে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন বলেও জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং।

 

এর আগে মঙ্গলবারই সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ব্রিটিশ এই বিশেষজ্ঞ চিকিৎসকের ঢাকায় আসার কথা জানিয়েছিলেন।

 

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য শেয়ার করতে দেখা গিয়েছে।

 

এমন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে মঙ্গলবার ডা. জাহিদ হোসেন ব্রিফিং করে জানিয়েছিলেন, খালেদা জিয়াকে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করতে পারছেন তিনি।

 

মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে আর কোনো ব্রিফিং করা হয়নি।

গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি-না এমন প্রশ্নে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গতকালের মতোই স্থিতিশীল অবস্থায়ই আছেন তিনি।

 

'সংকাটাপন্ন' অবস্থা থেকে ওষুধ গ্রহণের বিষয়টিকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে জানিয়ে মি. ইসলাম বলছিলেন, "যেহেতু ওষুধে রেসপন্স করছে, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা একটা গুড সাইন"।

 

বিবা/এসএএম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।