≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচকের সাথে বেড়েছে লেনদেন

মূল্যসূচকের সাথে বেড়েছে লেনদেন

Monday, 17 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক: সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭৭৫ পয়েন্টে। যা আগের দিন ২৯ পয়েন্ট বেড়েছিল।

 

তবে গত সপ্তাহের বৃহস্পতিবার ১২৩ পয়েন্ট ও বুধবার ৪৭ পয়েন্ট কমেছিল। আর মঙ্গলবার ১২ পয়েন্ট বাড়লেও তার আগের টানা ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) পতনের মধ্যে গত সপ্তাহের সোমবার ৩৯ পয়েন্ট ও রবিবার ৬৮ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমে। এতে করে সূচকটি ৭ কার্যদিবসে কমে ২৬১ পয়েন্ট।

 

সোমবার ডিএসইতে ৩৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ২৯৮ কোটি ১১ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৯৪ লাখ টাকা বা ১৭ শতাংশ।

 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২২ টি বা ৮৬.৩৩ শতাংশের। আর দর কমেছে ৩৫টি বা ৯.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬ টি বা ৪.২৯ শতাংশের।

 

অপরদিকে সিএসইতে সোমবার ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৪৫টির এবং পরিবর্তন হয়নি ১১টির। 

 

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৬৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট কমেছিল।

 

বিবা/শামীম//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।