প্রবাসীদের ভোটদানের সুযোগ সৃষ্টি করতে রোমানিয়ায় ক্যাম্পেইন
ডেস্ক রিপোর্ট: “Postal Vote BD” অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটদানের সুযোগ সৃষ্টির চলমান ক্যাম্পেইনের অংশ হিসেবে বুখারেস্টের রাষ্ট্রদূত শাহনাজ গাজী গত শনিবার রোমানিয়ার বাকাউ শহরে অবস্থিত Sonoma Sportswear SRL-এর গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। উক্ত প্রতিষ্ঠানে প্রায় দুই শত প্রবাসী বাংলাদেশি দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।
সেখানে পৌঁছনোর পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভ্যর্থনা প্রদান করা হয়। রাষ্ট্রদূত ফ্যাক্টরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত বাংলাদেশিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে প্রবাসী কর্মীদের রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জানান।
তিনি বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানে আজকের বাংলাদেশ আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বর্তমান বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণ ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রবাসীদের জন্য Postal Vote BD অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ তৈরি করেছে—যা প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রবাসীদের সামনে Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও ভোটদানের প্রতিটি ধাপ সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করেন এবং সবাইকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল, Sonoma Sportswear SRL-এর প্রতিনিধি ইমাম হাসান ইমন, মিজ আলেকজান্দ্রা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলাপকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মিজ আলেকজান্দ্রা প্রবাসী বাংলাদেশি কর্মীদের আন্তরিকভাবে প্রশংসা করে রাষ্ট্রদূতকে বলেন, তারা অত্যন্ত আন্তরিক, পরিশ্রমী ও দক্ষতার সঙ্গে কাজ করেন। তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির সাফল্যে বাংলাদেশি কর্মীদের অবদান বিশেষভাবে প্রশংসনীয়।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষ মানবসম্পদের এক বিশাল ভাণ্ডার, এবং প্রবাসী বাংলাদেশিরা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয়, বিশ্বের বহু দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি রোমানিয়াসহ পূর্ব ইউরোপের অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এসব দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
রাষ্ট্রদূত Sonoma Sportswear SRL- প্রতিষ্ঠানটিকে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি এ অনুষ্ঠানটি আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবা/শামীম//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।