≡ সর্বশেষ সংবাদ
মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন

মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন

Sunday, 30 Nov, 2025

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৭৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৭ পয়েন্টে।

 

এদিন ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ টাকা।

 

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৭টির, আর দর কমেছে ৩০৬টির ও দর পরিবর্তন হয়নি ২৮টির।

 

অপরদিকে সিএসইতে রোববার ১৫ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ১৪টির। 

 

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৭৬ পয়েন্টে।

 

বিবা/ডিএফই//

Comment (0)

কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।