জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান দেবে বিএএসএম
নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিএএসএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, যার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএমের অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)-এর মহাপরিচালক কামরুল আনাম খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, পিএইচডি (ইউনিভার্সিটি অফ নোটিংহাম, ইউকে)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম (সহ স্বাক্ষরকারী)।
সমাপনী বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এটি একটি নতুন সুযোগ, যেখানে রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন আরও সহজ হবে।”
অন্যদিকে, বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, বর্তমান আর্থিক পরিবেশে জেনে বুঝে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্ম যেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে ,এই স্বাক্ষর সেই পথকে আরও সুদৃঢ় করবে। সচেতন বিনিয়োগ শিক্ষা ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএম’র পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন, ফ্যাকাল্টি গ্রেড–৫, যিনি প্রোগ্রামটির হোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিএএসএমের গ্রেড- ৩ ফ্যাকাল্টি, নিপা সাহা (সহ স্বাক্ষরকারী), অন্যান্য শিক্ষকবৃন্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবা/শামীম//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।