অর্থনীতির সঙ্গে রাজনীতির পথরেখাও স্থিতিশীল হওয়া জরুরি: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক উন্নয়নে অর্থনৈতিক পথরেখার পাশাপাশি রাজনৈতিক পথরেখাকেও স্থিতিশীল করা জরুরি বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেেন, ভবিষ্যতের পথরেখায় শুধু অর্থনীতি নয়, রাজনীতির পথরেখাকেও স্থিতিশীল হতে হবে। রাজনৈতিক পথরেখায় স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে বিএনপি ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ফখরুলের ভাষায়, আমরা রিফর্মগুলো করেছি, চার্টারে সই করেছি, ঘোষণাপত্রে সই করেছি। রিফর্মের যে প্রস্তাবগুলো আজ এসেছে— এগুলোর অনেকটাই আমরা আগে থেকেই দিয়েছি। ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়াও এসব বিষয়ে স্পষ্ট প্রস্তাব দিয়েছিলেন।
তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই বর্তমান সময়ের প্রয়োজনীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রায় সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে ফখরুল বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করা দরকার। আর শিক্ষাকে আমূল পরিবর্তন করতে হবে, জনগণের উন্নয়নের উপযোগী করে ঢেলে সাজাতে হবে। এসব বিষয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি।
রাজনৈতিক পথরেখার স্থায়িত্ব ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা এমন এক সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ ভালোভাবে জীবনযাপন করবে, ভালো গভর্নেন্স পাবে এবং যেখানে গণতন্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিবা/ডিএফই//
Related News
বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার
Thursday, 04 Dec, 2025
Read more
DSE Chairman Congratulated the committee of DBA
Thursday, 04 Dec, 2025
Read more
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
Thursday, 04 Dec, 2025
Read more
ব্যাংক খাতের সংকটে ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর
Thursday, 04 Dec, 2025
Read more
পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না: বশির উদ্দীন
Thursday, 04 Dec, 2025
Read more
বৃহস্পতিবার মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
Thursday, 04 Dec, 2025
Read moreSOCIAL PIXEL
কোনো সম্পাদকীয় সংবাদ পাওয়া যায়নি।